যাত্রাবাড়ীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৭-০৮-০৭ ১৬:২৮:৫৩


Lashরাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে খালেক্কুজামান স্কুলের পাশে কমিশনার রোডে সাইদুর রহমান লিটন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে কমিশনার রোডে অজ্ঞাত ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, লাশটির শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। তার পকেটে পাওয়া কাগজ থেকে তার নাম উদ্ধার করা গেছে। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন না তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায় নি।
ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।