রাজস্ব লক্ষ্য অর্জন করল এলটিইউ

প্রকাশ: ২০১৭-০৮-১৮ ০০:৪১:২৯


????????????????????????????????????

লক্ষ্য অর্জন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে এলটিইউ। রাজধানীর সেগুনবাগিচার এলটিইউ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলটিইউতে (ভ্যাট) দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো নিবন্ধিত। এলটিইউর কমিশনার মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন। শেখ কবির হোসেন বলেন, সবাই সঠিকভাবে কর দিলে সরকারকে কারও কাছে হাত পাততে হবে না।

মতিউর রহমান বলেন, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সবার সহযোগিতায় রাজস্ব আদায়ে এলটিইউর লক্ষ্য অর্জিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাতজন প্রতিবেদককে এলটিইউর পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। যাঁরা সম্মাননা পেলেন—দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর বিশেষ প্রতিনিধি দৌলত আকতার, দ্য ডেইলি স্টার-এর সিনিয়র রিপোর্টার সোহেল পারভেজ, অনলাইন পোর্টাল অর্থসূচকের সিনিয়র রিপোর্টার রহমত রহমান, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার শামীমা দোলা, নিউ এজ-এর স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন, দৈনিক ইত্তেফাক-এর রিয়াদ হোসেন ও বাংলানিউজের স্টাফ করেসপনডেন্ট শেখ জাহিদুজ্জামান।