সম্পদের হিসাব না দেওয়ায় রানার ৩ বছরের কারাদণ্ড
প্রকাশ: ২০১৭-০৮-২৯ ১৭:৫৪:৩৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্পদের হিসাব দাখিল না করায় তাকে এ দণ্ড দেয়া হয়। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত।ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েস মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
সম্পদের হিসাব দাখিল না করায় রমনা থানায় রানার বিরুদ্ধে ২০১৫ সালের ২মে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম।
তদন্ত করে ২০১৬ সালের ১ আগস্ট আদালতে রানার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৭ সালের ২৩ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













