বিএনপি নেতা আলালের বাসায় তল্লাশি
প্রকাশ: ২০১৮-০২-০৭ ২৩:০৫:০৯
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় বুধবার তল্লাশি চালিয়েছে পুলিশ।
বিকালে বনানীর ২/১ এর ৭ নম্বরের বাসায় দুই ঘন্টা ধরে পুলিশ তল্লাশি চালায় বলে যুগান্তরকে জানিয়েছেন আলালের ব্যাক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর হাওলাদার। তিনি জানান, তল্লাশির সময় মোয়াজ্জেম হোসেন আলালকে না পেয়ে তার পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
এদিকে এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














