হেঁটে হেঁটে আদালতে ফখরুল ও অন্যরা
প্রকাশ: ২০১৮-০২-০৮ ১৫:১৭:৩০
আজ বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একই গাড়িতে আদালতের উদ্দেশে রওনা হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তাঁদের বহনকারী গাড়িটি কদম ফোয়ারার কাছে পৌঁছালে পুলিশ তাঁদের গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর তাঁরা সেখান থেকে হেঁটে বকশীবাজার বিশেষ জজ আদালতে পৌঁছান।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














