চাঁদপুরে পাওয়া গেছে ৫০০ বছর পুরোনা এক গুম্বুজ মসজিদ

:: আপডেট: ২০১৮-০৮-৩০ ০৯:৪৩:১৬


চাঁদপুরে সন্ধান মিলেছে প্রায় ৫০০ বছরের পুরোনো মসজিদ। ধারনা করা হচ্ছে এটি সুলতানি আমলে নির্মিম।

জানা গেছে, এই মসজিদটি চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের ছোটসুন্দর গ্রামের তালুকদার বাড়ীর সামনে। মসজিদটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ দেখার জন্য ভিড় জমাচ্ছে। রিতিমতো একটি পর্যটন এড়িয়ায় পরিনত হয়েছে।

চাঁদপুরে পাওয়া গেছে ৫০০ বছর পুরোনা এক গুম্বুজ মসজিদ

এ বিষেয় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ,সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর ৪ আসনের সংসদ রামপুর ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব ডাঃ দীপু মনি বলেন, জানার পর আমি এই মসজিদটির দৃশ্যমান করার জন্য নির্দেশ দিয়েিছ। পরবর্তীতে আমি স্ব-শরীরে ঐতিহাসিক মসজিদটি দেখেছি।
তিনি বলেন,মসজিদটির ভিতরে প্রবেশ করি। মসজিদটি এক গুম্বুজ বিশিষ্ট এবং মসজিদটি চিরাচরিতভাবে পূর্বমুখী অবস্থায় আছে। এইরুপ ঐতিহাসিক একটি মসজিদ রামপুর ইউনিয়নে রয়েছে বিধায় আমরা রামপুর ইউনিয়নবাসী সত্যিই অনেক গর্বিত । আমি আশা করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ মসজিদটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষনা করে তা সংরক্ষন এবং সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

চাঁদপুরে পাওয়া গেছে ৫০০ বছর পুরোনা এক গুম্বুজ মসজিদ

সূত্র মতে, মসজিদটির দেয়ালঘেষে চারপাশে ৪ টি ছোট মিম্বার রয়েছে, বাহিরের দৈর্ঘ্য (উত্তর-দক্ষিণ) মিম্বারসহ ১৬ ফুট এবং বাহিরের প্রস্থ (পূর্ব- পশ্চিম) ১৫ ফুট। মসজিদটির ভিতরের দৈর্ঘ্য ৮ ফুট ১০ ইঞ্চি এবং প্রস্থ ৭ ফুট ৩ ইঞ্চি। মসজিদটির একটি মেহরাব রয়েছে এবং দেয়ালে ছোট ছোট কয়েকটি খোঁপ রয়েছে। ধারনামতে পুরো মসজিদটি পোড়া ইট,বালি, চুনা এবং ছুরকী দিয়ে নির্মিত হয়েছে।