তৃতীয় প্রান্তিক প্রকাশ করবে কেয়া কসমেটিকস

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২২ ১১:২৫:৫৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা করার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ অক্টোবর বিকাল  ৩টায়  কোম্পানির তৃতীয় প্রান্তিকের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে তা প্রকাশ করা হবে।

কোম্পানিটি সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।