মুন্নু জুটের লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৫ ১৬:৩৩:৫৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।এর পুরোটাই বোনাস।৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭৪ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৩০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













