আমান ফিডের ইপিএস বেড়েছে
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১১-১৪ ১০:৩১:০৮
প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। যা আগের বছরে একই সময়ে ইপিএস ছিল ১.৩০ টাকা।
এছাড়াও শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১.৪২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে ৩৫.১৯ টাকা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













