রেনেটার মুনাফা বেড়েছে
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১১-১৫ ০৭:১৮:২০
শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনেটার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১৯ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৮) এই মুনাফা বেড়েছে।
কোম্পানিটির প্রথম প্রান্তিকের সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১২.০২ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ১০.১০ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ১.৯২ টাকা বা ১৯ শতাংশ।
কোম্পানিটির চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ২৩৩.৩৫ টাকায়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














