সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৮ ১১:০৬:০০


পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। এই রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং ঋণমান দীর্ঘ মেয়াদে ‘এ’ হয়েছে। আর স্বল্প মেয়াদে ‘এসটি-৩’।

কোম্পানির ৩০ জুন, ২০১৮ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করছে সিআরআইএসএল।

এ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানির মোট শেয়ারের ৩০.৬১ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ৬.২৫ শতাংশ, ৯.৫৮ শতাংশ শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের এবং ৫৩.৫৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

সান বিডি/এসকেএস