প্রাইম লাইফের লেনদেন চালু বুধবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৮ ১৩:১০:৩৯
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আগামীকাল ১৯ ডিসেম্বর বুধবার থেকে যথারীতি স্বাভাবিক লেনদেনে ফিরবে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, কোম্পানিটির এজিএম রয়েছে আগামী ২৭ ডিসেম্বর। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
রেকর্ড ডেটের কারণে আজ প্রতিষ্ঠানটির শেয়ারের স্বাভাবিক লেনদেন বন্ধ রয়েছে। রেকর্ড ডেটের পর আগামীকাল থেকে যথারীতি স্বাভাবিক লেনদেনে ফিরবে প্রতিষ্ঠানটি।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














