রংপুরে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-২৩ ১৩:০২:১০


আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রংপুর পৌঁছেছেন ।

রোববার সকালে ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর পৌঁছান তিনি। এরপর বেলা পৌনে ১২টার দিকে শেখ হাসিনা তারাগঞ্জে যান।

রংপুর সফরকালে প্রথমে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন শেখ হাসিনা।

এরপর দুপুরে তিনি পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আরেক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।

এরই মধ্যে সকাল থেকেই জনসভায় যোগ দিতে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ও জেলা এবং মহানগর আওয়ামী লীগসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ওই এলাকায় আওয়ামী লীগ ও মহাজোটের মনোনীত প্রার্থীরাও এতে অংশ নেবেন।