গত পাঁচ বছরে শীর্ষ পাঁচে প্রযুক্তিভিত্তিক সংস্থা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-০৬ ১১:০৯:১২


বহু দশক ধরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো বৃহৎ পরিসরে বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদন অথবা খনিজ পদার্থ নিষ্কাষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্য তৈরি করে ব্যবসা পরিচালনা করেছে।

ফোর্ড, জেনারেল ইলেকট্রনিক্স এবং এক্সন এই ধরণের প্রতিষ্ঠানের উদাহরণ।

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবছর প্রথম প্রতিষ্ঠান হিসেবে ১ট্রিলিয়ন ডলার মূল্যের প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে

এর পরে এসেছে বিভিন্ন ধরণের আর্থিক সেবা দানকারী সংস্থা, টেলিযোগাযোগ সেবাদানকারী সংস্থা ও খুচরা বিক্রেতা সংস্থাগুলো।

বর্তমানে তথ্য সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচিত। আর গত পাঁচ বছরের বৈশ্বিক ব্যবসার হিসেবে স্টক মার্কেটের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানগুলো ছিল প্রযুক্তিভিত্তিক সংস্থা।

২০১৮’র প্রথম তিন মাসে শীর্ষ পাঁচে ছিল অ্যাপল, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন আর টেনসেন্ট – পাঁচ বছর আগে শুধু অ্যাপল ছিল শীর্ষ পাঁচের মধ্যে। সূত্র: বিবিসি