৩১ জানুয়ারি থেকে রানার অটোমোবাইলসের আইপিও আবেদন গ্রহন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৬ ১২:৩০:২৩
বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসা রানার অটোমোবাইলসের ৩১ জানুয়ারি থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহন শুরু । যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি সম্পন্ন করেছে।
গত ১০ জুলাই রানার অটোমোবাইলকে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি বা বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রানার অটোমোবাইল লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।
আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকায় কোম্পানিটি গবেষনা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংব ঋণ পরিশোধ ও প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।
আলোচ্য বছরে কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন পরবর্তী শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৫ টাকা ৭০ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ৪১ টাকা ৯৪ পয়সা।
উল্লেখ, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














