একনজরে জেনে নিন কোন মন্ত্রী কোন জেলার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৬ ২১:৫০:০৯


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রীদের নাম প্রকাশ করেছে সরকার। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ২৫ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিন জন উপমন্ত্রী থাকছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নেবেন মন্ত্রিসভায় স্থান পাওয়া এই সদস্যরা। মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে ব্রিফিং করে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও তাদের মন্ত্রণালয় কোনটি হবে সেটি প্রকাশ করেন।

 

নতুন মন্ত্রী হচ্ছেন যারা:

গোপালগঞ্জ ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাতে রয়েছে ছয়টি মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর অধীনে থাকছে চার মন্ত্রণালয় ও দুই বিভাগ। সেগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে ২০০৯ সালে নবম সংসদ ও ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। তিনি ১৯৯৬ সালেও সপ্তম সংসদেও সংসদ নেতার ভূমিকায় ছিলেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

আকম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ বিষয়ক) গাজীপুর-১, ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু) নোয়াখালী-৫, মো: আব্দুর রাজ্জাক (কৃষি), আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্র) ঢাকা-১২, হাছান মাহমুদ (তথ্য) চট্টগ্রাম-৭, আনিসুল হক (আইন, বিচার ও সংসদ) ব্রক্ষণ বাড়িয়া-৪, আহম মুস্তফা কামাল (অর্থ) কুমিল্লা-১০, মো: তাজুল ইসলাম (স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায়) কুমিল্লাহ-৯, ডা: দীপু মনি (শিক্ষা) চাঁদপুর-৩, একে আব্দুল মোমেন (পররাষ্ট্র) সিলেট-১, এম এ মান্নান (পরিকল্পনা) সুনামগঞ্জ-৩, নুরুল মজিদ হুমায়ুন (শিল্প) নরসিংদী-৪, গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট) নারায়ণগঞ্জ-১, জাহিদ মালেক (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ) মানিকগঞ্জ-৩, সাধন চন্দ্র মজুমদার (খাদ্য) নওগাঁ-১, টিপু মুনশি (বাণিজ্য) রংপুর-৪, নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ) লালমনিরহাট-২, শ ম রেজাউল করিম (গৃহায়ন ও পূর্ত) পিরোজপুর-১, মো: শাহাব উদ্দিন (পরিবেশ ও জলবায়ু) মৌলভীবাজার-১, বীর বাহাদুর (পার্বত্য) বান্দরবন, সাইফুজ্জামান চৌধুরী (ভূমি) চট্টগ্রাম-১৩, নুরুল ইসলাম সুজন (রেলপথ) পঞ্চগড়-১, বাকী দুইজন টেকনোক্রেট মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি) ও মোস্তফা জব্বার (ডাক ও টেলিযোগাযোগ)।

প্রতিমন্ত্রী হচ্ছেন যারা:

কামাল আহমেদ মজুমদার (শিল্প) ঢাকা-১৫, ইমরান আহমেদ, (প্রবাসী) সিলেট-৪, জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া) গাজীপুর-২, নসরুল হামিদ (বিদ্যুৎ) ঢাকা-৩, আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণী সম্পদ) নেত্রকোনা-২, মন্নুজান সুফিয়ান (শ্রম ও কর্মসংস্থান) খুলনা-৩, খালিদ মাহমুদ চৌধুরী (নৌ-পরিবহন) দিনাজপুর-২ , জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা) কুড়িগ্রাম-৪, শাহরিয়ার আলম, (পররাষ্ট্র) রাজশাহী-৬, জুনাইদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ) নাটোর-৩, ফরহাদ হোসেন (জনপ্রশাসন) মেহেরপুর-১, স্বপন ভট্টাচার্য (স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়) যশোরর-৫, জাহিদ ফারুক (পানি সম্পদ) বরিশাল-৫, মো: মুরাদ হোসেন (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ) জামালপুর-৫, শরীফ আহমেদ (সমাজকল্যাণ) ময়মনসিং-২, কে এম খালিদ (সংস্কৃতি বিষয়ক) ময়মনসিং-৫, ডা: এনামুর রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা) ঢাকা-১৯, মো: মাহবুব আলী (বেসামরিক বিমান) হবিগঞ্জ-৪ ও শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (ধর্ম বিষয়ক।

উপমন্ত্রী হচ্ছেন যারা:

বেগম হাবিবুন নাহার (পরিবেশ ও জলবায়ু) বাগেরহাট-৩, একেএম এনামুল হক শামীম (পানি সম্পদ) শরীয়তপুর-২ ও মহিবুল হাসান চৌধুরী (শিক্ষা) চট্রগ্রাম-৯।