বিকালে রাষ্ট্রপতি উদ্বোধন করবেন বাণিজ্য মেলা
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-০৯ ১৩:৩৩:০৫
আজ বুধবার থেকে শুরু হতে যাচ্ছে দেশের সব থেকে বড় বানিজ্য আসর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ বিকালে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মাসব্যাপী মেলার উদ্বোধন করবেন।
বাণিজ্যমেলার ২৪তম এ আয়োজনে দেশের কয়েকশ প্রতিষ্ঠানের পাশাপাশি ২২ দেশের ৫২ প্রতিষ্ঠান অংশ নেবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে মেলা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সাধারণত প্রতিবছর ১ জানুয়ারি মেলা শুরু হয়। তবে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাণিজ্যমেলা এক সপ্তাহ দেরিতে শুরু হচ্ছে। এবার মেলায় ভিন্ন আঙ্গিক আনার চেষ্টা করা হচ্ছে। মেলার প্রধান ফটকে আসছে পরিবর্তন। এছাড়া মেলার ভেতরে দর্শণার্থীদের জন্য খোলামেলা জায়গা রাখা হবে। থাকবে গ্রিনজোন। যেখানে পরিবার ও পরিজনদের নিয়ে দর্শণার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরাঘুরি করতে পারেন। আর মেলার দুই প্রান্তে সুন্দরবনের আদলে ইকো পার্ক তৈরি করা হবে। থাকবে ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার (ডিজিটাল টাচ স্ক্রিন প্রযুক্তি)। যার মাধ্যমে ক্রেতা-দর্শণার্থীরা নির্দিষ্ট স্টল ও প্যাভিলিয়ন অতি সহজে খুঁজে বের করতে পারেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














