অর্থসূচক সম্পাদকের মা আর নেই

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-১২ ২১:৫৭:১০


দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমানের মা জোহরা আক্তার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ (শনিবার) ১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শ্বাসকষ্ট জন‌িত সমস্যা ন‌িয়‌ে তিনি হল‌ি ফ্যাম‌েল‌ি হাসপাতাল‌ে ভর্ত‌ি ছ‌িল‌েন। মৃত্যুকাল‌ে তার বয়স হয়‌েছ‌িল ৭৫ বছর।
মৃত্যুকালে তিনি ২ পুত্র,৫ কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তাঁর বড় ছ‌েলে যুগ্ম সচ‌িব এবং ছ‌োটো ছ‌েলে সাংবাদ‌িক, অর্থসূচক সম্পাদক। ম‌েয়েরা সবাই শ‌িক্ষকতা প‌েশায় জড়‌িত।

আগামীকাল রোববার (১৩ জানুয়ারি) বাদ জ‌োহর কিশোরগঞ্জ‌ের ভ‌ৈরব‌ের কমলপুর মাদ্রাসায় জানাজা শ‌েষ‌ে পৌর কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।

জিয়াউর রহমানের মাতার মৃত্যুতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল ও সাধারণ সম্পাদক মনির হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।