অনলাইনে বাণিজ্য মেলার টিকিট যেভাবে কাটবেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-১৩ ১১:০১:৪৩


বাণিজ্য মেলার টিকিট কাটতে হলে প্রথমে মোবাইল ফোন বা কম্পিউটার থেকে www.e-dift.com প্রবেশ করতে হবে। এবার নির্দিষ্ট তথ্য দিয়ে গ্রাহককে ৩টি ধাপ পেরুতে হবে।

প্রথম ধাপে আপনার কয়টি টিকিট প্রয়োজন তা উল্লেখ করতে হবে। দ্বিতীয় ধাপে আপনার ঠিকানা দিতে হবে। যার মাধ্যমে আপনার নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এরপর তৃতীয় ধাপে টাকা পরিশোধ করতে হবে। এটা শেষ হলেই আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে। কিন্তু টাকা পরিশোধ হবে কীভাবে? বাণিজ্য মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, দুইভাবে টাকা পরিশোধ করা যাবে। একটি হলো মোবাইল ব্যাংকিং বিকাশ; আরেকটি ডেবিট বা ক্রেডিট কার্ড। এছাড়া নির্দেশনা মোতাবেক গুগল প্লে-স্টোর থেকে E-DTIF অ্যাপ ডাউনলোড করেও সেখান থেকে টিকিট ক্রয় করা যাবে।