গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দায়িত্বরত ওসিকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-১৬ ১১:২৩:১৯
মঙ্গলবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গৃহবধূকে গনধর্ষণের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চরজব্বার থানার ওসি মো. নিজাম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ।
তিনি জানান, সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে ওসি নিজাম উদ্দিনের বিরুদ্ধে। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার রাতে নিজাম উদ্দিনকে চরজব্বার থানা থেকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে চরজব্বার থানার ওসি হিসেবে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাহেদ উদ্দিনকে পদায়ন করা হয়েছে বলে জানান এসপি।
গত ৩০ ডিসেম্বর রাতে তার বাড়িতে হামলা চালায় ১০ স্থানীয় সন্ত্রাসীরা। তারা সেই নারীর স্বামী-সন্তানকে বেঁধে তাকে গণধর্ষণ করে এবং জখম করে রেখে চলে যায়। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পুলিশের দায়িত্বে অবহেলার কারণে , আক্রান্ত নারী সুনির্দিষ্ট অভিযোগ করা সত্ত্বেও মামলার প্রাথমিক এজাহার থেকে রুহুল আমিনের নাম বাদ দিয়েছিলেন পুলিশের যেসব সদস্য, তাদেরও জবাবদিহি করতে হবে। অপরাধীদের রেহাই দিতে চাওয়া ওই পুলিশ সদস্যরাও সমান অপরাধী।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













