সেবা দিয়ে ফেরার পথে আর ফেরা হলনা বাড়ি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৯-০১-২৪ ১১:৫১:১৬


স্বাস্থ্যসেবা দিয়ে ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন মেডিকেল কলেজের এক ছাত্র।নিহত জোবায়দুল হক ফাহাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ছিলেন।

জানা গেছে, বুধবার (২৩ জানুয়ারি) রাতে রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা দিয়ে কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে আসার পথে ফাহাদ দুর্ঘটনায় পড়েন ফাহাদ। সাতকানিয়ার হাসমতের দোকান এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গেলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ফাহাদ হাটহাজারী উপজেলার বাসিন্দা সাবেক ফুটবলার মনজুরুল হকের ছেলে। নগরীর চান্দগাঁও এলাকায় তাদের বাড়ি। দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদশর্ক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।