আশুলিয়ায় তুরাগ নদে পড়ে ট্রাক নিহত ৪

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-২৯ ১২:১২:০৬


আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যায়। এ দুর্ঘটনায় নিখোঁজ আছেন আরও দু’জন।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছেন উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ  এসব তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাকের চালক মোজাহিদ ও ইটভাটার শ্রমিক শাহীনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজরা হলেন- ট্রাকের চালকের সহকারি আলিফ ও ইটভাটার আরেক শ্রমিক আব্দুল কাদের।

ইটভাটা থেকে ট্রাকে ইট নিয়ে টঙ্গী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ওসি।