৮৭৯ কোটি টাকা ব্যয় বাড়ল ৪ প্রকল্পে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-৩০ ১৯:৫৪:১৭
৮৭৯ কোটি পাঁচ লাখ টাকা ব্যয় বেড়েছে চারটি প্রকল্পে । সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এসব প্রকল্পের ব্যয় বৃদ্ধি সংক্রান্ত চারটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে ।
বুধবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ চার প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, সড়ক সংযোগ কর্মকাণ্ডে অন্তর্গত ভগড়া বাজার ইন্টারসেকশন থেকে কালিয়াকৈর বাইপাস ইন্টারসেকশন দুইলেন থেকে চারলেন এবং ১০টি ফ্লাইওভারে নির্মাণ প্রকল্পে ৩৩১ কোটি ৫২ লাখ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ব্যয় বৃদ্ধির পর মোট ব্যয় দাঁড়ালো এক হাজার ৩৫ কোটি ৮৪ লাখ টাকা।
এছাড়া গাজিপুরের কালিয়াকৈর বাইপাস থেকে দুল্লামারি পর্যন্ত দুইলেন থেকে চারলেনে ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণ প্রকল্পের ব্যয় ৩১৩ কোটি ৩০ লাখ টাকা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ব্যয় বৃদ্ধির পর মোট ব্যয় দাঁড়ালো মোট ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা।
দুল্লামারি থেকে টাঙ্গাইল রুটে দুইলেন থেকে চারলেন প্রকল্পে ২৩২ কোটি ৪৯ লাখ টাকা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয়া হয়। ফলে মোট ব্যয় দাঁড়ালো ৮৯০ কোটি ৭৫ লাখ টাকা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














