ইউএফটিসিএল এর সিইও আর নেই

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০২-০৫ ১১:৩৬:৫০


ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর সদস্য ,  ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোম্পানি (ইউ এফ টি সি এল) এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামিয়াব আফ্রাহিম নিয়ন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল রাত ১০ টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এর আগে তিনি ব্রেইন স্ট্রোক করে হসপিটালে ভর্তি হন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৩৯ বছর । তার অকাল মৃত্যুতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল আউয়াল শোক প্রকাশ করেছেন। এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। এবং প্রতিষ্ঠানের সকলের কাছে দোয়া চেয়েছেন।

আজ সকাল ৯ টায় তার নিজ কর্মস্থল এস টি সি এল এর অফিস এ  জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে তার নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে  তার দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী পরিজনসহ তিন ছেলে রেখে গেছেন।