৮১৬ কোটি টাকায় মাগুরা-নড়াইল মহাসড়ক উন্নয়ন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১০ ২০:২২:০৫
প্রায় ৪৮ কিলোমিটার র্দীঘ মাগুরা-নড়াইলের আঞ্চলিক মহাসড়কের বাঁক সোজা করাসহ মান বাড়ানো হবে। এজন্য ৮১৬ কোটি ২০ লাখ টাকার বেশি খরচ হবে।
‘মাগুরা-নড়াইল (আর-৭২০) আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের আওতায় এই কাজ হবে। এটি চলতি বছরের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।
প্রকল্প সূত্রে জানা যায়, এই প্রকল্পের ওপর গত বছরের ২৭ আগস্ট পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত মোতাবেক ডিপিপি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ডিপিপি অনুযায়ী প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৮১৬ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকা।
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ প্রকল্পটি অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














