বহুমূখী প্রতিভার অধিকারী ছিলেন রাশেদ সোহরাওয়ার্দী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০২-১২ ২০:২৩:৩১


ভাষাবীদ ও রাজনীতিবীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলে রাশেদ সোহরাওয়ার্দী ছিলেন একজন বহুমূখী প্রতিভার অধিকারী। তিনি দেশের বাহীরে থেকেও দেশের জন্য কাজ করে গেছেন। সব সময় কাজ করার চেষ্টা করেছেন ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে।

আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে রাশেদ সোহরাওয়ার্দীর শোক সভায় এসব কথা বলেন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন গণপফারাম সভাপতি ড.কামাল হোসেন।

গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী বলেন,রাশেদ সোহরাওয়ার্দী নতুন প্রজন্মের এক অনুসরণীয় ব্যাক্তি হতে পারে।রাশেদ বিদেশে অবস্থান করেও রাষ্ট্রের প্রতি,দেশের মানুষের প্রতি সবসময় দায়িত্বশীলের ভূমিকা পালন করেছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের মুখপাত্র ডা.জাফরুল্লাহ চৌধুরী জানান,ভোট ডাকাতির মাধ্যমে যে সরকার ক্ষমতায় বসেছে তারা সম্পূর্ণরুপে অবৈধ। কিভাবে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, তার জন্য  শিক্ষালয় হতে পারে সোহরাওয়ার্দী পরিবার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.মুইন খান বলেন,রাশেদ সোহরাওয়াদী একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন।বিলেতে থাকা অবস্থায় রাশেদ একজন গুণি অভিনেতা হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন।

আ.স.ম আব্দুর রব বলেন,সোহরাওয়ার্দীর ছেলের শোক সভা আজকের এই দিনে খুবই প্রাসঙ্গিক। কারণ আজ মানবতার,গণতন্ত্রের,ন্যায়-বিচারের বড়ই প্রয়োজন। এই পরিবারের দিকে তাকালে সেই ন্যায় বিচার বা গণতন্ত্রেল পূনোদ্ধার চেহরা ভেসে উঠে।

ব্যরিস্টার মইনুল হোসেন আবেগপ্রবণ হয়ে সোহরাওয়ার্দী পরিবার সম্পর্কে কিছু অভিজ্ঞতার অবতারণা করেন। তিনি বলেন,রাশেদ তার বাবার যোগ্য উত্তরসূরী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল।

শোক সভার শেষে ড.কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,সরকার ১৬কুটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনের মাধ্যমে।।হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধুর গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে।

সান বিডি/রাশেদ