যশোরে রহমতপুরে বন্দুকযুদ্ধে নিহত ১
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৯-০২-১৩ ১২:১০:০৭
যশোর সদরের রহমতপুর কানাগেট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি একজন ডাকাত। দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ‘মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রহমতপুর কানাগেট এলাকায় গোলাগুলি হচ্ছে। এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি, দুটি হাসুয়া, গাছ কাটা করাত ও দড়ি উদ্ধার করা হয়েছে।
দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত ওই ডাকাত নিহত হয়েছে। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













