উপজেলায় তৃতীয় দফায় চাঁদপুরের প্রার্থী হলেন যারা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০২-২৪ ১২:২৭:৩২
উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে তৃতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
এই তালিকায় চাঁদপুরে যাদের নাম ঘোষণা করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ।
চাঁদপুর সদর উপজেলায় মোহাম্মদ নূরুল ইসলাম দেওয়ান, কচুয়া উপজেলায় মো. শাহজাহান, মতলব উত্তর উপজেলায় এম এ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলায় এ এইচ এম গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলায় মোহাম্মদ জাহিদুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলায় গাজী মাঈনুদ্দিন, শাহরাস্তি উপজেলায় ফরিদ উল্যাহ চৌধুরী।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













