উপজেলায় তৃতীয় দফায় শরীয়তপুরের প্রার্থী হলেন যারা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০২-২৪ ১২:৩৬:৩৭
উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে তৃতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
এই তালিকায় শরীয়তপুরের যাদের নাম ঘোষণা করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শরীয়তপুর সদর উপজেলায় মো. আবুল হাসেম তপাদার, জাজিরা উপজেলায় মোবারাক আলী সিকদার, নড়িয়া উপজেলায় এ কে এম ইসমাইল হক, বেদরগঞ্জ উপজেলায় মো. হুমায়ুন কবীর, ডামুড্যা উপজেলায় মো. আলমগীর, গোসাইরহাট উপজেলায় সৈয়দ নাসির উদ্দিন,






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













