কোম্পানীগঞ্জে ছয় দোকান পুড়ে ছাই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০২ ১২:০৬:১৮
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়নে ভয়াবহ আগুনে ছয়টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনায় অন্ততঃ ২০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কদমতলা বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কদমতলা বাজারের একটি দোকান থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে মুদি, ওষধ ফার্মেসি, সেলুন দোকানসহ ছয়টি দোকান পুঁড়ে ছাই হয়।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে আগুনে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ২০লাখ টাকার ক্ষতি হয়।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সেলিম জানান, একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বাজারের নৈশপহরীর বরাত দিয়ে তিনি জানান, একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ জানা যায়নি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













