তিন ধাপ এগিয়ে ৩য় অবস্থানে ইউসিবি ক্যাপিটাল
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৩-০৫ ২০:৪৬:৫৩
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)ফেব্রুয়ারি মাসের সেরা ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে। তালিকায় তিন ধাপ এগিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
বরাবরের মতো এবারও তালিকায় প্রথম অবস্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। লেনদেনের উপর ভিত্তি করে এ তালিকা তৈরী করা হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজের মধ্যে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড, ব্রোকারেজ হাউজের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ।
তালিকায় উঠে আসা অন্য ব্রোকারেজ হাউজগুলো হলো –সিটি ব্রোকারেজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, ইবিএল সিকিউরিটজ লিমিটেড, শান্তা সিকিউরিটজ, এমটিবি সিকিউরিটিজ, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ,ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কো. লিমিটেড, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, রয়েল ক্যাপিটাল লিমিটেড।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














