সেন্টমার্টিনের জাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-০৭ ১৩:১৬:৩৫
বিআইডব্লিউটিএ’র টেকনাফ অঞ্চলের পরিদর্শক (পরিবহন) মোহাম্মদ হোসেন বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এ নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানে এ রুটে পাচঁটি জাহাজ চলাচল করছে। দ্বীপে বেড়াতে এসে আটকা পড়া পর্যটকরা বিকেলে এসব জাহাজে করে টেকনাফে ফিরবে। তবে কোনো জাহাজ যাতে অতিরিক্ত যাত্রী বহন না করে সে বিষয়ে সর্তক করা হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে একদিন বন্ধ থাকার পর পর্যটকদের বহনকারী পাচঁটি জাহাজ টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বৃহস্পতিবার সকাল ৯টায় টেকনাফ দমমিয়া জেটিঘাট থেকে জাহাজগুলো ছেড়ে
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় কক্সবাজারের উপকূলে ৩ নম্বর স্থানীয় সর্তকসংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। নাফনদী ও সমুদ্র শান্ত আছে। ফলে মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযানকে চলাচল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে বিআইডব্লিউটিএ’র অনুমতি নিয়ে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রু অ্যান্ড ডাইন, দি আটলান্টিক ক্রুজ, এলসিটি কাজল ও এলসিটি কুতুবদিয়া জাহাজ পর্যটকদের নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। তবে এসব জাহাজে অতিরিক্ত যাত্রী ছিল বলে জানা গেছে।
পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি পাওয়া গেছে। ফলে সকালে আমাদের দুটি জাহাজ পর্যটকদের নিয়ে দ্বীপে রওনা দিয়েছে।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনো জাহাজে অতিরিক্ত যাত্রী বহন করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













