ভোটের আগেই ভোট স্থগিত, আটক তিন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৯-০৩-১০ ১০:৩৩:১৬


সিরাজগঞ্জে সদর উপজেলার একটি কেন্দ্রে জালভোট দিতে চাপ প্রয়োগের অভিযোগে ভোটগ্রহণ শুরুর আগেই স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। প্রিসাইডিং অফিসারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

শনিবার রাত আড়াইটার দিকে শহরের এক নম্বর ওয়ার্ডের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় সহকারী প্রিসাইডিং অফিসার আবদুল আলীম ও বেলাল হোসেনকে আটক করা হয়েছে।

প্রিসাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন অভিযোগ করেন, শনিবার রাতে জালভোট দেয়ার জন্য চাপ দিচ্ছিলেন সহকারী প্রিসাইডিং অফিসার আবদুল আলীম ও বেলাল হোসেন। এ অবস্থায় সুষ্ঠু ভোটগ্রহণের জন্য বাধা হচ্ছে- উল্লেখ করে জেলা রিটার্নিং অফিসার আবদুল হোসেনের কাছে লিখিত অভিযোগ করা হয়।

পরে রাতেই তিনি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেন। এ সময় অভিযুক্ত প্রিসাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়।