উদ্ভাবিত প্রযুক্তিগুলো সম্প্রসারণের মধ্যে সমন্বয় করতে হবে: কৃষিমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২৪ ২০:২৬:১৩
বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত প্রযুক্তিগ্রলো দ্রুত মাঠে সম্প্রসারণ করলে আমাদের কৃষকরা বেশি উপকৃত হবে। মাটি গুনাগুন পরীক্ষার মাধ্যমে সুষম সার জমিতে ব্যবহার করতে হবে। মাটির স্বাস্থ্য রক্ষা করতে হবে। না হলে ভালো ফসল উৎপাদন করা সম্ভব নয়। মাটির স্বাস্থ্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
আজ (২৪ মার্চ) রোববার রাজধানীর খামারবাড়ির আ.কা.মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়ামে ‘গোপালঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর জেলায় কৃষি উন্নয়ন প্রকল্পের (এসআরডিআই অঙ্গ) প্রারম্ভিক কর্মশালা ও ‘রিভার ওয়াটার স্যালাইনটি অব বাংলাদেশ’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় কৃষিমন্ত্রী বলেন, যে সকল উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে আছে তাদের কাজে লাগাতে হবে। তারা যদি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে, তাহলে আমাদের উৎপাদন আরও বাড়বে। উপকূলীয় অঞ্চলে অনেক জমি অব্যবহৃত থাকে। এসব জমি চাষের আওতায় আনতে হবে। গবেষণার মাধ্যমে মাটির মান চিহ্নিত করে এলাকা ভিত্তিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়ার তাগিদ দেন তিনি।
এছাড়া মাটির স্বাস্থ্য সুরক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে মাটির স্বাস্থ্য সুরক্ষার্থে ভার্মি কমোপষ্ট ও কম্পোষ্ট সার ব্যবহার বৃদ্ধির পরামর্শ দেয়ার জন্য সম্প্রসারণ কর্মীদের আহ্বান জানান মন্ত্রী।
কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান। আরও বক্তব্য রাখেন কৃষিসম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মীর নুরুল আলম। স্বাগত বক্তব্য দেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক বিধান কুমার ভান্ডার।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














