শেয়ার দর বৃদ্ধির শীর্ষে অগ্রনী ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-৩১ ১৬:১০:৩২


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অগ্রনী ইন্স্যুরেন্স লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রোববার ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ২৫ শতাংশ দর বেড়ে টপ গেইনারের শীর্ষে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৩৭ টাকা ৮০ পয়সায়। আজ প্রতিষ্ঠানটির মোট লেনদেন ছাড়িয়েছে ৫ কোটি ৯৯ লাখ টাকা আর মোট লেনদেন হয় ১৩ ১৬ কোটি ১১ লাখ ২ টি ইউনিট।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের ১ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৩২ শতাংশ দর বেড়েছে।  সর্বশেষ প্রতিটি শেয়ারের লেনদেন হয় ১৭ টাকা ৬০ পয়সায়। মোট লেনদেন হয় ১ লাখ ৫১ হাজার ৪৪১ টি শেয়ার। যার বাজার মূল্য ২৬ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৮৪ শতাংশ। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৩৪ টাকা ৪০ পয়সায়। মোট লেনদেন হয় ৫ লাখ ২৩ হাজার ৮০২ টি শেয়ার, যার বাজার

তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্ট লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, বে লিজিং লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।

সান বিডি/এসকেএস