৮ শতাংশ জিডিপি হবে চলতি অর্থবছরে: এডিবি

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-০৩ ১২:৩৯:৩১


দেশের জিডিপি প্রবৃদ্ধির পরিমান চলতি অর্থবছরে দাঁড়াবে ৮ দশমিক শূন্য শতাংশ। এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। জিডিপি প্রবৃদ্ধি বাড়ার ক্ষেত্রে শিল্পের প্রবৃদ্ধি মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে বলেও জানিয়েছে এডিবি।

বুধবার (৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁও এডিবি’র ঢাকা কার্যালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৯ প্রকাশ করে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

এর আগে গত ১৯ মার্চ রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি ছাড়াবে ৮ দশমিক ১৩ শতাংশ। প্রায় দুই সপ্তাহ পর এডিবি তার আউটলুক প্রকাশ করে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশের কথা জানাল।

এডিবি আরো জানায়, এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও তরান্বিত হবে। বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হলে, বাংলাদেশে ব্যবসা বাড়ার সম্ভাবনা তৈরি হওয়ার সুযোগ থাকবে।