১৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৩ ১৯:৪৮:১১


মিটার, সেন্টিমিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করে ওজন ও পরিমাপ মানদন্ড আইন লঙ্ঘন করায় আজ বুধবার ঢাকা মহানগরীর ইসলামপুর বাজার এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ১৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

অভিযুক্ত ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স এ প্লাস রাজবধু প্রিন্ট শাড়ী, মেসার্স ডিসেন্ট লুঙ্গী, মেসার্স হাসান ব্রাদার্স, মেসার্স নাঈম টেক্সটাইল, মেসার্স অমিত ট্রেডার্স, মেসার্স আলিফ ট্রেডিং, মেসার্স জননী বন্ত্রালয়, মেসার্স নূর টেক্সটাইল, মেসার্স পাকিজা ফেব্রিক্স কালেকশন, মেসার্স নিউ ওরিয়েন্ট ফেব্রিক্স, মেসার্স মামুন টেক্সটাইল ও মেসার্স অনুসন্ধান লুঙ্গী এর কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজ কাঠির ব্যবহার, ক্যাশ মেমোতে গজের ব্যবহার এবং কাপড়ের লেবেলে ফুট, ইঞ্চি ও হাত এককে পরিমাপ ঘোষণা করায় ০১টি শাড়ী, ০২টি লুঙ্গী জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’’ অনুযায়ী মামলা দায়ের করা হয়। এছাড়াও একই এলাকার মেসার্স আমানিয়া বেকারী এর পাউরুটি, কেক ও চানাচুরের মোড়কে ওজন, মূল্য উৎপাদন, মেয়াদ উত্তীর্নের তারিখ এবং উৎপাদনকারীর নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিএসটিআই’র এ অভিযানে উপ-পরিচালক ও ঢাকা বিভাগীয় প্রধান মোঃ রেজাউল হক এর নেতৃত্বে সহকারী পরিচালকবৃন্দ ও পরিদর্শকগণ অংশগ্রহণ করেন।