খিলগাঁও কামারপট্টি বাজারের আগুন নিয়ন্ত্রণে
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-০৪ ১০:৩৩:৪৭
রাজধানীর খিলগাঁও এলাকার রেললাইনের পাশের বাজার ও বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাজারের প্রায় ৪০টি দোকান পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ দুজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টার আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিভেছে ৫টা ৩৫ মিনিটের দিকে। অগ্নিদুর্ঘটনা কবলিত এই বাজারে প্রায় ১৩ শ দোকান ছিল। যার মধ্যে আনুমানিক ৪০টির মতো দোকান পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির মোট পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














