দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর শীর্ষ পাঁচে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৪-০৪ ১৭:৩৯:৫৮


বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম একটি বাংলাদেশ বলে জানিয়েছে বিশ্বব্যাংক । আজ বৃহস্পতিবার বিশ্বব্যাংকের কার্যালয়ে এক অনুষ্ঠানে এমনটি তথ্য জানান বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবীদ ড, জাহিদ হোসেন ।

চলতি অর্থ বছরের অর্থনীতির নানা খাত নিয়ে বক্তব্য তুলে ধরেন ড, জাহিদ হোসেন । তিনি বলেন, বিনিয়োগ ও উৎপাদনশীলত বৃদ্ধির জন্য টেকসই উন্নয়নের বিকল্প নাই । আর সে পথেই হাটছে বাংলাদেশ । যদিও কিছু পতিবন্ধকতা রয়েছে তবে তা মোকাবেলা করা সম্ভব বলে জানিয়েছেন তিনি ।
চলতি অর্থ বছরে সরকার প্রবৃদ্ধি ধরেছে ৮ দশমিক ২৫ শতাংশ । অন্যদিকে এডিবি বলছে ৮ শতাংশ । তবে বিশ্ব ব্যাংক বলছে ৭ দশমিক ২৩ শতাংশ । চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি অর্জন করতে হলে টেকসই উন্নয়ন, ব্যক্তি খাতের উচ্চ বিনিয়োগ, গার্মেন্টস শিল্পে নজরদারি বাড়ানো । দ্রুত বর্ধনশীল অর্থনীতির বাকি চারটি দেশ হলো, ইথিউপিয়া, রুয়ান্ডা, ভারত, ভুটান ।

পূর্বে বহিঃবাণিজ্যে খাতে আমদানী ১৮ শতাংশ এবং রপ্তানি ২৫ শতাংশ ছিল । তবে বর্তমানে আমদানি কমছে রপ্তানি বাড়ছে , যদিও বড় ধরনের ঘাটতি এখনো থেকে গেছে তবে তা পূর্ব বছর অপেক্ষা কম ।

মাথাপিছু বিদুৎ ব্যবহার গত ১৭ বছরে ৬,৪ শতাংশ হারে বাড়ছে । বিনিয়োগে আস্থা বেড়েছে, কৃষিতে হাওর অঞ্চলে বণ্যার পর উৎপাদন বাড়ছে ।
জাহিদ হোসেন আরও বলেন বাংলাদেশে ঋণ খেলাপি একটি ছোঁয়াছে রোগ হয়ে দাড়িয়েছে । বাংলাদেশে ৯৫ হাজার কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে , যা ঋণগ্রহীতার দায়িত্বহীনতাকে দায়ি করছেন তিনি । এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর রবার্ট ডো শোম, মেহরিন এ মাহবুব সহ প্রমুখ ।