দ্রুত নিষ্পত্তি করা হবে নুসরাত হত্যা মামলা: আইনমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৫ ১৬:২৯:৩৯


ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক মতবিনিময়সভায় তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, সিলেটের কুমারগাঁওয়ে অমানবিক নির্যাতনে শিশু সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলায় আসামি কামরুলসহ চারজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন কারাদণ্ড, তিনজনকে সাত বছর আর একজনকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

ওই একইভাবে নুসরাত হত্যা মামলাটিও নিষ্পত্তি করা হবে। যারা এর সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এ মামলার চার্জশিট দাখিলের পরপরই দ্রুত পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।