৩০ এপ্রিল থেকে ঢাকায় চালু হতে যাচ্ছে উবার ইটস্

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৮ ১৮:০৬:৩১


ঢাকা, এপ্রিল ২৮, ২০১৯: বিশ্বের সর্ববৃহৎ অন-ডিম্যান্ড রাইডশেয়ারিং কোম্পানি উবার-এর ফুড ডেলিভারি সার্ভিস উবার ইটস্ আগামী এপ্রিলের ৩০ তারিখে দুপুর ১২টা থেকে ঢাকায় তাদের কার্যক্রম চালু করতে যাচ্ছে। উবার ইটস্ একটি অন-ডিম্যান্ড ফুড ডেলিভারি অ্যাপ যা একটি নির্ভরযোগ্য ও সহজ পদ্ধতিতে গ্রাহকদের কাছে তাদের পছন্দের খাবার পৌঁছে দেয়।

উদ্বোধনী পর্যায়ে ১৫০টিরও বেশি রেস্টুরেন্ট পার্টনারদের সাথে কাজ করবে উবার ইটস্। এখন ঘরে বসেই মাত্র একটি বাটন ক্লিক করার মাধ্যমে ঢাকার খাদ্য রসিকরা তাদের প্রিয় সুশি সামুরাই, পিৎজা গাই, চিজ, তেহরি এভিনিউ, সালাম’স কিচেন, সুলতান’স ডাইন, ম্যাডশেফ, চিলক্স এবং অন্যান্য আরও অনেক রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে সেবাটি শুধুমাত্র ঢাকার গুলশান, বনানী ও বারিধারা এলাকার গ্রাহকরা উপভোগ করতে পারবেন।

উবার ইটস্ -এর ভারত ও দক্ষিণ এশিয়ার লিড ভাবিক রাথোড় বলেন, “বাংলাদেশের প্রতি উবারের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উবার ইটস্ বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। উবার যে প্রযুক্তির জন্য বহুল পরিচিত, তার সাথে আমরা এমন একটি বাজার তৈরির চেষ্টা করছি যা আমাদের গ্রাহক, রেস্টুরেন্ট ও ডেলিভারি পার্টনারদের কাছে ভিন্ন মাত্রা যোগ করবে। গ্রাহকরা যেন সহজেই মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে তাদের পছন্দের খাবার অর্ডার করতে পারেন তা নিশ্চিত করবে আমাদের সার্ভিস। আর রেস্টুরেন্ট পার্টনারদের জন্য উবার ইটস্ শুধুমাত্র গ্রাহকদের কাছে তাদের খাবার পৌঁছে দেয়ার মাধ্যমই নয় বরং তথ্য ও দূরদর্শিতার সাহায্যে কীভাবে তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নত করতে পারেন সেটারও অনন্য একটি মাধ্যম। বাংলাদেশে আমাদের সম্ভাবনা নিয়ে আমরা আশাবাদী এবং এখানে একটি সফল ইনিংসের সূচনায় আমরা প্রস্তুত।”

“ঢাকা শহরের সবাই খাবার সম্পর্কে উৎসাহী ও এটি মানুষে মানুষে যোগসূত্রতা স্থাপন করে। আমাদের বিশ্বাস ঢাকায় উবার ইটস্ আসার পর আমাদের মতো ব্যবসাগুলো প্রথাগত গ-ি অতিক্রম করে উচ্চতর দক্ষতা অর্জন করবে। পাশাপাশি আমাদের খাবারগুলি গ্রাহকদের কাছে উবার গতিতে ডেলিভারি দেয়া হবে। আমরা উবার ইটস্ -এর সাথে একটি বড় অংশীদারিত্বের জন্য উন্মুখ,” বলেন লাবীব তরফদার, পার্টনার – ম্যাডশেফ ও চিজ।

উবার ইটস এবং উবার রাইড শেয়ারিং দুটি ভিন্ন অ্যাপ। এই অ্যাপটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যেন মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে গ্রাহকদের কাছে নিরবিচ্ছিন্নভাবে ফুড ডেলিভারি করা সম্ভব হয়।

নিচে উবার ইটস্ অ্যাপটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেয়া হলো যা এই অ্যাপটিকে অন্যান্য অ্যাপ থেকে আলাদা করে তোলে-

গ্রাহকদের জন্য: উবার ইটস্ অ্যাপের সাহায্যে গ্রাহকরা নতুন নতুন খাবার আবিষ্কার করতে পারেন এবং জানতে পারেন শহরের কোন কোন খাবারটি তারা এখনও উপভোগ করেন নি। অ্যাপের সিডিউল অ্যান অর্ডার অপশনটির মাধ্যমে গ্রাহকরা আগে থেকেই নির্ধারিত সময়ে কি খাবার অর্ডার করবেন সেটা ঠিক করে রাখতে পারেন। খাবার অর্ডার থেকে ডেলিভারি পর্যন্ত, উবার ইটস্ ব্যবহারকারীরা লাইভ ট্র্যাক অপশনটির মাধ্যমে তাদের অর্ডারটির প্রতিটি ধাপ ট্র্যাক করতে পারেন। ফলে গ্রাহকরা নিশ্চিন্ত থাকতে পারেন যে অর্ডারটি তাদের কাক্সিক্ষত স্থানে পৌঁছাবে।

রেস্টুরেন্ট পার্টনারদের জন্য: উবার ইটস্ স্থানীয় রেস্টুরেন্টগুলোকে নতুন গ্রাহকদের কাছে পৌঁছাতে এবং তাদের খাবার দ্রুত, কার্যকর ও নির্ভরযোগ্য উপায়ে সরবরাহ করতে সহায়তা করবে। রেস্টুরেন্ট পার্টনাররা এই অ্যাপের মাধ্যমে তাদের ব্যবসা ও সার্ভিসের গুণমান, গ্রাহক সন্তুষ্টি এবং বিক্রয় সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারেন। ফলে তারা সেভাবে সমন্বয় করার মাধ্যমে তাদের খাদ্য এবং সার্ভিস আরও উন্নত করতে পারবেন।

ডেলিভারি পার্টনারদের জন্য: উবার ইটস্ তার ডেলিভারি পার্টনারদের সুবিধাজনক সময়সূচী অনুযায়ী নির্ভরযোগ্য উপায়ে আয়ের সুযোগ করে দেয়। ডেলিভারি পার্টনাররা যখন চান তখন কাজ করেন এবং সাইকেলে খাবার ডেলিভারি দিয়ে থাকেন।

উবার ইটস্ ব্যবহারের পদ্ধতি:
১. প্রথমে উবার ইটস্ অ্যাপটি ডাউনলোড করুন
২. ডেলিভারি অবস্থান নির্ধারণ করুন – আপনি যেখানে আপনার খাবারটি পেতে চান সে অনুযায়ী আপনার ঠিকানা লিখুন।
৩. আপনার পছন্দের খাবার খুঁজুন – আপনার যে ধরনের খাবার পছন্দ সেটা অনুযায়ী স্থানীয় রেস্টুরেন্টগুলো ব্রাউজ করুন অথবা রান্নার ধরন অনুসারে অনুসন্ধান করুন এবং মূল্য, খাদ্যতালিকাগত চাহিদা, এবং গতি অনুসারে সাজান।
৪. আপনার অর্ডার করুন – আপনার যে আইটেমগুলো পছন্দ সেগুলো অর্ডার করুন অথবা অর্ডার করার সময় নির্ধারণ করুন।
৫. অর্থ প্রদান করুন – আপনি চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা খাবার ডেলিভারি করার পর নগদে অর্থ পরিশোধ করতে পারবেন।
৬. ডেলিভারির অগ্রগতি ট্র্যাক করুন – আপনার অর্ডার প্রস্তুত হওয়ার সাথে একটি আপডেট পাবেন এবং অর্ডারটি আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার রিয়েল-টাইমে ট্র্যাক করতে পারবেন।

লঞ্চ অফার হিসেবে গ্রাহকরা প্রথম ২টি অর্ডারের উপর ৫০% ছাড়সহ এক টাকা ডেলিভারি চার্জে উপভোগ করতে পারবেন।
উবার ইটস্ সম্পর্কে

লস এঞ্জেলসের একটি ছোট ডেলিভারি পাইলট হিসেবে ২০১৪ সালে যাত্রা শুরু করে উবার ইটস্। পরবর্তীতে, ২০১৫ সালের ডিসেম্বর মাসে টরন্টোতে একটি স্বতন্ত্র অ্যাপ হিসাবে কার্যক্রম শুরু করে। তারপর থেকে এটি অবিশ্বাস্য দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে বিশ্বব্যাপী ৩৫০টিরও বেশি শহরে এটি সবচেয়ে জনপ্রিয় অ্যাপ।