লাইভ করার দুই ঘন্টায় ফুটপাতে তোলা ঘর উধাও
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-০১ ১৮:২২:৩৩
ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন এলাকার রাস্তাঘাটের সমস্যাগুলোকে তুলে ধরছেন সুপ্রিমর্কোটের আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমন।
আজ বুধবার দুপুর ২ টার সময় তিনি রামপুরা ব্রীজের উপর থেকে লাইভে আসেন।লাইভে তিনি সকলকে শ্রমিক দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন।
তিনি দেখান রামপুরা ব্রীজের ব্যস্ততম সড়কের উপরে ফুটপাতের একেবারে শেষপ্রান্তে কে বা কারা একটি টিনের ঘর তুলে রেখেছে।এই ঘরটির কারনে ফুটপাতটি ব্যবহার করে পথচারীদের চলাচল অত্যন্ত ঝুকিপূর্ণ।কারন রাস্তাটির শেষ প্রান্তে এসে টিনের ঘরটির্ কারনে পথচারীদেরকে বাধ্যতামূলক মেইন রাস্তায় নামতে হচ্ছে । এর ফলে যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে মারাত্বক দূর্ঘটনা।
এসময় ব্যারিষ্টার সুমন রামপুরা ব্রীজের ফুটপাত থেকে দ্রুত ঘরটিকে অপসারন করার আহবান জানান।
ব্যারিষ্টার সুমনের লাইভের এই বক্তব্যটি ৩৭ মিনিটে ২৯ হাজার লাইক পড়ে ১ হাজার কমেন্ট হয় এবং ৪০৭১ টি শেয়ার হয়।
তার লাইভ করার দুই ঘন্টার মধ্যে কর্তৃপক্ষ ব্রীজের ফুটপাতের উপর থেকে ঘরটি সরিয়ে ফেলেছে। এঘটনায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














