বন্ড অপব্যবহারকারীদের মুখোশ উম্মোচন করছে এনবিআর : চেয়ারম্যান

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-০৫ ১৭:৪৭:০৩


বন্ড অপব্যবহারকারীদের মুখোশ উম্মোচন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়রম্যান ড. মোশাররফ হোসেন ভূঁইয়া । একই সঙ্গে যারা এই বন্ডের অপব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ‍শাস্তির ব্যবস্তা নিচ্ছে এনবিআর । ইতোমধ্যে গত দেড় মাসে ঢাকায় ৩০টি ও চট্টগ্রামে ২৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি ।

আজ রবিবার রাজধানীর পল্টনে ইকনোমিক রিপোটার্স ফোরামের সাংবাদিকদের নিয়ে আইএফসি কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, যারা নিয়ম না মেনে নিয়মিত বাজারে বন্ড বিক্রি করছে তাদের লাইসেন্স বাতিল করা হচ্ছে ।এ ছাড়াও তাদের বিরুদ্ধে থাকছে আরও শাস্তিমূলক ব্যবস্থা ।

তিনি বলেন, বন্ডের অপব্যবহারের কারনে দেশিয় শিল্প যেমন সুতা, কাপড় ও কাগজ শিল্পে প্রভাব পড়ছে । তবে অটোমেশন সফলভাবে চালু করা হলে এর অপব্যবহার রোধ করা যাবে।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনার জন্য এনবিআরের লোকবলের সংকট । তবে এক্ষেত্রে তাদেরকে আইনশৃঙ্গলা্ বাহিনী সহায়তা করছে । বন্ড অপব্যবহার রোধে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।

সানবিডি/ এমএফইউ