প্রাইভেট সেক্টরকে উৎপাদন ক্ষেত্রে সম্পুর্ণ স্বাধীনতা দেয়া হচ্ছে : এনবিআর
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-০৫ ১৭:৪৪:৪১
প্রাইভেট সেক্টরকে উৎপাদন এবং রপ্তানি ক্ষেত্রে সম্পুর্ণ স্বাধীনতা দেয়া হচ্ছে এমনটি বলেছেন এনবিআর চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন ভূঁইয়া ।
আজ রবিবার রাজধানীর পল্টনে ইকনোমিক রিপোটার্স ফোরামের(ইআরএফ) সাংবাদিকদের নিয়ে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, সরকারের লক্ষ্য হলো রপ্তানী বৃদ্ধি করন ।আর আমরা জানি রপ্তানী বাড়াতে হলো প্রাইভেট সেক্টরের বিকল্প নাই । তাই এ সেক্টরে ট্যারিফ কমিয়ে শুন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে । ঋনদান ও সেক্টর নির্ধারন সহ নানা সুযোগ সুবিধা দেয়া হচ্ছে ।
তিনি বলেন, শুধুমাত্র গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীল না থেকে অন্যান্য প্রাইভেট সেক্টরও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা হবে ।
তিনি বলেন, রপ্তানী ক্ষেত্রে ৮০ ভাগ নির্ভর করা হয় রেডিমেট গার্মেন্টস শিল্পের ওপর । যেখানে মোট ৪১ বিলিয়ন রপ্তানীর ৩৫-৩৬ ভাগ আসে গার্মেন্টস থেকে । তবে এখাতে রপ্তানী পরিমান আরও বাড়িয়ে ৪৫-৫০ বৃদ্ধি করাই লক্ষ্য থাকবে । তবে পাশাপাশি অন্যান্য প্রাইভেট সেক্টরও উৎপাদন ও রপ্তানি বাড়বে ।
তিনি আরও বলেন, রপ্তানি ক্ষেত্রে গার্মেন্টস শিল্পের পাশাপাশি লেদার, পেপার ও ক্যামিক্যাল জাতীয় দ্রব্য সহ অন্যান্য উৎপাদিত দ্রব্য একই ঝুড়িতে থাকবে ।রপ্তানীর ক্ষেত্রে প্রাইভেট গার্মেন্টস শিল্পের সাথে অন্যান দ্রব্য গুরুত্ব পাবে । তিনি বলেন, রপ্তানি বৃদ্ধি করার লক্ষ্যে এনবিআর ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে । যদিও কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তবে তা মোকবেলা করা সম্ভব ।
এসময় আরও উপস্থিত ছিলেন আইএফসি সিনিয়র কর্মকর্তাসহ ও ইআরএফ এর সদস্যবৃন্দ ।
সানবিডি/এমএফইউ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














