বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভোলার বোরহানউদ্দিনে যুবকের মৃত্যু 

:: প্রকাশ: ২০১৯-০৫-১০ ১১:০২:১৮


ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাঈম শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম শরীফ ওই এলাকার বিশিষ্ট বক্তা মাওলানা আব্দুল হাই শরীফের ৬ পুত্রসন্তানের তৃতীয় ছেলে।

এ বিষয়ে তার বড় ভাই ঘটনাস্থলে থাকা আতিক জানান, রাতে তাদের বাসার বিদ্যুতের মেইন লাইনে সমস্যা দেখা দিলে নাঈম শরীফ ও ভাই আতিক মিলে বাঁশ নিয়ে বিদ্যুতের খুঁটির ঘোড়ায় লাইন ঠিক করতে যায়। এসময় বাঁশটি ভিজা থাকার কারনে নাঈম বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।

পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই ঘটনায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন