ত্রাণ বিতরণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১৩ ১৫:৩১:১৪
ত্রাণ বিতরণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এবং রমজান মাসে কেউ খাদ্যে ভেজাল করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে ।
সোমবার সাভার উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব বলেন।
এ সময় তিনি আরও বলেন, সারাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ কাজে সংশ্লিষ্ট কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।
দেশে এখন কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নেই। এ দেশে আর কখনও জঙ্গিবাদ সৃষ্টি হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। বর্তমানে দেশের মানুষ শান্তিতে বসবাস করছে।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














