শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে কর অবকাশ সুবিধা গুরুত্বপূর্ণ: বিডা চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৫-১৯ ১৬:৫৭:১২
শিল্প ও বাণিঝজ্য সম্প্রসারণে কর সুবিধা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি চিন্ত করেই সরকার শিল্প ও বাণিজ্যের জন্য সরকার বিভিন্নভাবে দিয়ে আসছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বিজনেস ইনিশিয়েটিভ লীডিং ডেভেলপমেন্ট ( বিল্ড) যৌথ আয়োজনে অনুষ্ঠিত রিসিভিং টেক্স হলিডে পলিসি অব বাংলাদেশ ফর প্রমোটিং ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোট সেমিনা সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বিডার চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) কানন কুমার রায়। সেশন চেয়ারপার্সন হিসেবে বক্তব্য দেন ডিসিসিআই এর সাবেক সহ-সভাপতি মোঃ হুমায়ুন রশিদ।
কাজী মোঃ আমিনুল ইসলাম বলেন, “শিল্প ও বাণিজ্য বিকাশে ট্যাক্স হলিডে একটি গুরুত্বপূর্ণ প্রণোদনা। এটি সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আঙ্গিকে দিয়ে আসছে। বিশেষ করে বেজা, বেপজা, হাইটেক পার্ক অথরিটির অধীনে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন মেয়াদে ও পরিমাণে করাবকাশ সুবিধা প্রদান করা হচ্ছে। সরকার বাণিজ্য ও বিনিয়োগ বিকাশের ক্ষেত্রে সর্বদা সজাগ। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানসমূহ সকল দিক বিবেচনা করেই সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবে।”
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কানন কুমার রায় বলেন, “শিল্পের প্রসারের জন্য করাবকাশ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাষ্ট্রের প্রশাসনিক ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য রাজস্ব আদায়ও গুরুত্বপূর্ণ। করাবকাশ সুবিধা প্রদানের ক্ষেত্রে সরকারকে বিভিন্ন অর্থনৈতিক বিষয় সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।”
তিনি ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ সময়োপযোগী করে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। এছাড়া তিনি এই বৈঠক আয়োজনের জন্য বিডা ও বিল্ডকে ধন্যবাদ জানান এবং আলোচ্য বিষয়সমূহ আরও উচ্চ মহলের দৃষ্টিগোচর করার আশ্বাস জানান।
বিল্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম বাংলাদেশে বিদ্যমান করাবকাশ সুবিধার চিত্র তুলে ধরেন। তিনি বিশ্বের উন্নয়নশীল কয়েকটি রাষ্ট্র, যেমন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, প্রভৃতির করাবকাশের চিত্র তুলে ধরে বাংলাদেশের সঙ্গে তুলনা করেন এবং বাংলাদেশের কর ব্যবস্থাপনায় আরও অধিক করাবকাশের দাবী জানান। এছাড়াও আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারাসমূহকে যুগোপযোগী করে তোলার আহ্বান জানান।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














