গত আঠারো দিনে ২২টি ফ্যাক্টরী বন্ধ করলো বিজিএমইএ : রুবানা হক
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-২১ ২০:০৫:৩৪
গত আঠারো দিনে ২২টি ফ্যাক্টরী বন্ধ করলো বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান (বিজিএমইএ) । এছাড়া আরও ৩০টি ফ্যাক্টরী অতিশীঘ্রই বন্ধ হবে বলে জানান বিজিএমইএ সভাপতি রুবানা হক ।
আজ মঙ্গলবার (২১মে) ইকোনমিক রিপোর্টারস ফোরাম এর মিলনায়তনে কয়েকজন সিনিয়র সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এমন তথ্য উঠে আসে ।
রুবানা হকে বলেন, বর্তমান গার্মেন্টস শিল্পের অবস্থা খুব নাজুক । দরকষাকষির যায়গাও খুব দুর্বল । গত ৩ মাসে পুর্বের তুলনায় অর্ডার কমে গেছে । অনেক মালিক ঠিক মতো শ্রমিকের বেতন দিতে পারছেনা ।
তবে ফ্যাক্টরী বন্ধের কারন হিসেবে উৎপাদনের পরিবেশ, পণ্যের গুনাগুন নিম্মমানের, শ্রমিক অসন্তোষ, উৎপাদন আইন ভঙ্গ করাকে তিনি দায়ি করেন ।
তবে সাময়িকের জন্য পরিস্থিতি খারাপ হলেও অদূর ভবিষৎতে তা কাটিয়ে উঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন । এজন্য সরকারের সহযোগিতা কামনা করেন ।
এছাড়া পোশাক শিল্পের উন্নয়নে বিজিএমইএ মেম্বার ছাড়াও বাকি যে ফ্যাক্টরী রয়েছে সেগুলোকেও তিনি এগিয়ে আনার জন্য চেষ্টা করছেন বলে তিনি জানান ।
নতুন প্রজন্ম সম্পর্কে রুবানা হক বলেন, নতুন প্রজন্মের শিক্ষা আছে তবে, তবে চাকরী দিতে পারছিনা । কারন হলো কারিগরি জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব । সার্টিফিকেট এর জ্ঞান নয় হাতে কলমে শিক্ষা এবং প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে ।
বিজিএমইএ সভাপতি হয়েছেন তার ১মাস পূর্ণ হয়নি এতেই তার বেশ কয়েকটি সফলতা তুলে ধরেছেন যেমন, অ্যাকর্ডের সাথে সমস্যা সমাধান, অটোমেশন চালু, এ ছাড়া মানসম্মত উৎপাদন করার জন্য বিশেষ উদ্যোগ ।
তবে আপাতত তিনি আসছে ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করার জন্য কাজ করছেন ।
এসময় পোশাক খাতের উন্নয়নের জন্য সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন ।
সানবিডি/ এমএফইউ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














