বাংলাদেশের ইকোনমিক জোন উন্নয়নে বেজা ও সুমিতোমো চুক্তি স্বাক্ষর
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-২৭ ১২:১২:০২
বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন উন্নয়নের জন্য বেজা এবং জাপানের সুমিতোমো কর্পোরেশনর সাথে একটি যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে জাপানের শেয়ার ৭৬ শতাংশ এবং বাংলাদেশের শেয়ার ২৪ শতাংশ ।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
নারায়নগঞ্জের আড়াই হাজারে ১০০০ একর জমির ওপর জাপানী এ অর্থনৈতিক অঞ্চলটি গড়ে উঠবে। এটি হবে দেশের প্রথম জিটুজি ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল। এ পরিকল্পনাকে সামনে রেখে ৫০০ একর জমির অধিগ্রহণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
এ প্রকল্পের উদ্দেশ্য হলো টেকসই অর্থনৈতিক উন্নয়ন করা এবং বিনিয়োগ সম্প্রসারন করে দারিদ্র্য বিমোচন করা।
এ প্রকল্পের জন্য ভূমিগ্রহনে ব্যয় ধরা হয়েছে ৩১৯৫৮১.০০ লক্ষ টাকা। এ ছাড়া গত ৫ই মার্চ একনেক ২৫৮২ কোটি টাকা এ অঞ্চলটি প্রতিষ্ঠার জন্য এফডিআই পিপি করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, বাংলাদেশ বৈদেশিক বিনিয়োগের ইতিহাসে আজ এক নতুন অধ্যায় সূচনা করলো। জিটুজি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বেজার এমন উদ্যোগকে তিনি স্বাগতম জানান।
মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশে বিনিয়োগ করা সহজ তাইতো পৃথিবীর বিখ্যাত কোম্পানি গুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেজার চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, এই অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে প্রায় ২০ বিলিয়ন সমমূল্যের জাপানী বিনিয়োগ আয় হবে।
তিনি সুমিতোমো কে এমন একটি কর্মকান্ডের অংশীদার হওয়ার জন্য ধন্যবাদ জানান।
বাংলাদেশে জাপানের দূতাবাসের প্রতিনিধি তাকেশি ইতো বলেন, বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে পেরে জাপান সরকার অত্যন্ত আনন্দিত।
এসময় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে চুক্তি স্বাক্ষর করেন বেজার মো: শোহেল রহমান চৌধুরী এবং সুমিতোমো কর্পোরেশন এর ইয়াসুশি ফুকুদা।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি
ইয়োশুবুমি বিতো। জাপান দূতাবাসের তাকেশি ইতো।
সানবিডি/ এমএফইউ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














