প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআই প্রতিনিধিদলের জাপান যাত্রা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-২৮ ১৫:৩১:৫৬


দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বাংলাদেশে জাপানী বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআইয়ের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল আজ (২৮-০৫-২০১৯) সকালে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ৫১ সদস্য বিশিষ্ট এই ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

জাপান সফরকালে এফবিসিসিআই নেতৃবৃন্দ বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী দেশ জাপানের সাথে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের জোর উদ্যোগ নেবেন। এফবিসিসিআই নেতৃবৃন্দ জেট্রো (ঔঊঞজঙ) নেতৃবৃন্দের সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন। এছাড়াও বাংলাদেশের ব্যবসায়ি নেতৃবৃন্দ জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং টোকিও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উল্লেখ্য যে, ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে ২৭৮টি জাপানী ব্যবসা প্রতিষ্ঠান কর্মরত রয়েছে। বর্তমান সফরে এফবিসিসিআই বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও বৃদ্ধির বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহন করবে।

এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেন ঃ এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি জনাব মো: মুনতাকিম আশরাফ, সহ-সভাপতি মিসেস হাসিনা নেওয়াজ, জনাব রেজাউল করিম রেজনু, মি. দিলিপ কুমার আগরওয়ালা, জনাব নিজামুদ্দিন রাজেশ, এফবিসিসিসিআই পরিচালক জনাব মাহবুবুল আলম, জনাব সালাউদ্দিন আলমগীর, জনাব মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, জনাব মোঃ খায়রুল হুদা, মি. সুজীব রঞ্জন দাস, খন্দকার রুহুল আমিন, জনাব মাসুদ পারভেজ খান, জনাব আমজাদ হোসেন, ড. কাজী এরতেজা হাসান, জনাব তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, জনাব মোঃ আতাউর রহমান ভূইয়া, খন্দকার মাইনুর রহমান, জনাব রাশেদুল হোসেন চৌধুরী রনি, শমী কায়সার, মিসেস প্রীতি চক্রবর্তী, জনাব বেনজীর আহমেদ, জনাব মোহাম্মদ ফারুক, জনাব আব্দুল হক, কাজী শোয়েব রশিদ, জনাব মোহাম্মদ রিয়াদ আলী, জনাব মেহেদী আলী, জনাব হুমায়ুন রশিদ খান পাঠান রুমেন, জনাব এম এ রাজ্জাক খান, জনাব মোঃ মুনির হোসেন, জনাব মোহাম্মদ মনজুর রহমান পিটারএবং জনাব মোহাম্মদ নুরুন নেওয়াজ।

এছাড়াও এফবিসিসিআই বাণিজ্য প্রতিনিধিদলে রয়েছেন বিজিএমইএ সভাপতি, মিসেস রুবানা হক ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি সভাপতি, মিসেস নিহাদ কবির।

জাপান সফর শেষে এফবিসিসিআই নেতৃবৃন্দ আগামি ৩১ মে তারিখে মাননীয় প্রদানমন্ত্রীর সঙ্গী হিসেবে সৌদি আরব সফর করবেন। তারা মক্কা ও মদিনা সফর করবেন এবং পবিত্র ওমরাহ হজ্ব পালন করবেন।

এফবিসিসিআই সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতির অনুপস্থিতিতে সংগঠনের সহ-সভাপতি জনাব মীর নিজাম উদ্দিন সভাপতির দায়িত্ব পালন করবেন। সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী ২ জুন ২০১৯ তারিখে ঢাকায় ফিরবে বলে আশা করা হচ্ছে।